মানুষের সুস্থ সবল জীবন যাপনের জন্য শারিরীক শক্তি বৃদ্ধি খুবই অপরিহার্য। তাই আজ আমি আলোচনা করব এমন একটি মহৌষধ নিয়ে যা মানুষের শারিরীক ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেথিকে মানুষের শারিরীক ক্ষমতা বৃদ্ধির জন্য মহৌষধ বলা হয়। কারণ এই মেথি আপনার শরীরের নানান রোগের সাথে মোকাবেলা করে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার শরীরকে সুস্থ্য রাখতে সহায়তা করে।
তাছাড়া আমাদের অনেকেই পেট ঠান্ডা রাখতে কোল্ড ড্রিংকস খেয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় মেথি আপনার পেট ঠান্ডা রাখার জন্য খুবই উপকারী। কেননা পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে গবেয়ণায় দেখেছেন মেথি বীজে আছে খুবই উপকারী উপাদান। যা নানাভাবে শরীরের বিভিন্ন উপকারে লেগে থাকে। তাই যারা নিয়মিত মেথি ভিজানো পানি পান করেন তারা অব্যাহত রাখতে পারেন।
মেথিতে শরীরের কোলস্টোরেলের মাত্রা কমিয়ে রাখে। মেথি শরীরে থাকা স্টোরিওডাল সেপিওনিউন নামক উপাদান শরীরে থাকা কোলস্টোরেলের মাত্রা কমাতে সহায়তা করে থাকে। আবার নিয়মিত মেথি ভেজানো পানি পান করলে হার্টের আর্টারি আটকে গিয়ে হঠাৎ করে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের আসংখ্যা কমে যায়। তাই যাদের হার্ট অ্যাটাকের আসংখ্যা বেশি তারা নিয়মিত মেথি ভেজানো পানি পান করতে পারেন। তাদের হার্ট অ্যাটাকের ঝুকি কমে যাবে অনেকাংশে। বিশেষ করে যাদের বয়স একটু বেশি বা যাদের শরীরে চর্বি একটু বেশি তারা এই মেথি ভেজানো পানি ব্যবহার করতে পারেন।
এই মেথি শরীরের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া কম বয়সেই যাদের শরীরে সুগারের মাত্রা বেশী থাকে তাদের নিয়মিত মেথি ভেজানো পানি পান করা উচিত। মেথি ভেজানো পানি পান করলে শরীরে প্লেট ডোমেনেন এর মাত্রা বাড়তে থাকে এর ফলে শর্করা শোষণের পরিমাণ কমিয়ে দেয়। আর যদি শর্করা শোষণের পরিমাণ কমে যায় তাহলে শরীরের চর্বিও কমে যায়। ফলে সুগার লেভেলের বৃদ্ধি পাওয়ার আসংখ্যা কমে যায়। তাছাড়া মেথিতে উপস্থিত এ্যামিনো এসিড শরীরের ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় ফলে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার কোন সুযোগ থাকে না।
মেথি বীজ খেলে হজম শক্তি বৃদ্ধি পায় যার ফলে আপনার পেট সংক্রান্ত কোন সমস্যা থাকবেনা। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও এন্টিঅক্সিডেন্ট যা হজমের ক্ষেত্রে গুরুপ্তপূর্ণ ভূমিকা পালন করে। তাই যাদের হজম জনিত কোন সমস্যা আছে তারা মেথি বীজ খেতে পারেন। আবার আপনার যদি ওজন বেশি থাকে তাহলে মেথি বীজ খেলে আপনার শরীরে ফাইবারের মাত্রা বাড়তে থাকে বিদায় মেদ কমে যায় ফলে আপনার ওজন কমতে থাকে।
আপনার শরীরের রক্তে টক্সিক উপাদান বৃদ্ধি পেলে ক্যান্সার সেল সৃষ্টি হওয়ার আসংখ্যা থাকে। তাই নিয়মিত মেথি ভেজানো পানি খেলে রক্তের টক্সিক উপাদানকে বের করে দেয় যার ফলে শরীরে ক্যান্সার সেল তৈরি হওয়ার কোন সম্ভাবনা থাকেনা।

0 Comments